ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থ মৌসুমেও রিয়ালের রেকর্ড আয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য একটি হতাশাজনক সময় ছিল। ক্লাবটি যে ট্রফিগুলোকে নিজেদের গৌরবের প্রতীক হিসেবে বিবেচনা করে, সেগুলোর কোনোটিই তারা অর্জন করতে পারেনি। তবে, ক্লাবটির আর্থিক প্রতিবেদন নতুন একটি ইতিহাস রচনা করেছে।

রিয়াল মাদ্রিদ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়ে পরিচালন রাজস্ব থেকে তাদের আয় হয়েছে ১.২২১ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ২১৪ কোটি ৫২ লাখ টাকার সমান। এটি ক্লাবের ইতিহাসে এবং বিশ্বের কোনো ক্রীড়া সংস্থার জন্য একটি নতুন রেকর্ড।

ক্লাবটির দাবি, এই আয় আগের অর্থবছরের তুলনায় ৩.১ শতাংশ বেশি। প্রথমবারের মতো তারা ১.২ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে, যা তাদের রাজস্ব আয়ের শীর্ষে অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া, কর-পরবর্তী নিট মুনাফা ২৬ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। এটি আগের মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি। তবে, মাঠের পারফরম্যান্স ছিল ভিন্ন। ২০২৩-২৪ মৌসুমে তারা তিনটি শিরোপা জিতলেও পরবর্তী দুই মৌসুমে বড় কোনো শিরোপা অর্জন করতে পারেনি।

২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ব্যর্থ মৌসুমেও রিয়ালের রেকর্ড আয়

আপলোড সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬