ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের প্রেক্ষাপটে সরকার জরুরি তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসবেন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বৈঠকে ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টার উপস্থিতি আশা করা হচ্ছে।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সরকার মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে।

শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ে বোর্ড কার্যক্রম শুরু করবে। তবে শ্রমিকদের আন্দোলন ও কারখানা বন্ধের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, কিছু রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৪:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬