ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে লোডশেডিং কমানোর আশা: জ্বালানিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির দাম ৩২ ডলারে পৌঁছেছে, যা থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। তিনি বলেন, “সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”

সরকার গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতে এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এটি সরকারের পক্ষ থেকে দেশের প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তার বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করেছেন এবং গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না। তিনি বলেন, বিগত সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলেও জ্বালানির ব্যবস্থা করেনি। বর্তমানে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে লোডশেডিং কমানোর আশা: জ্বালানিমন্ত্রী

আপলোড সময় : ১২:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬