ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দণ্ডিত আসামিদের তথ্যের জন্য অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২৪৩ Time View

ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটালাইজ করে অনলাইনে উন্মুক্ত করার বিষয়ে নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানি শেষে ব্যারিস্টার ফাহমিদা আখতার সাংবাদিকদের জানান, দেশে অপরাধের সংখ্যা বাড়তে থাকায় দণ্ডিত আসামিদের তথ্য নিয়ে একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। সেখানে দণ্ডিত ব্যক্তিদের রেকর্ড জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এমন ডাটাবেজ চালু হলে সামাজিক সমালোচনা ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা অপরাধীদের অপরাধ পুনরায় করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পারে। এছাড়া, কর্মসংস্থান বা গৃহস্থালি কাজে নিয়োগের আগে ব্যক্তির পটভূমি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

ফাহমিদা আখতার আরও জানান, এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের রেকর্ড সংবলিত একটি জনসাধারণের জন্য উন্মুক্ত অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

দণ্ডিত আসামিদের তথ্যের জন্য অনলাইন ডাটাবেজ তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ০২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬