ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

ইরান যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় দেশটির বার্তা সংস্থা তাসনিম। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় ব্রিটিশ সামরিক ঘাঁটি, স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।

এছাড়া, গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ১ নভেম্বর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এবং ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

ইরান ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে

আপলোড সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬