জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের গণভোটের রায়কে অপমান করেছে। তিনি দাবি করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি ভোটে সরকার গঠন করেছে বিএনপি এবং অন্যটিতে ৭০ শতাংশ মানুষ 'হা' ভোট দিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি সাত দফা দাবি মেনে নেয়, তাহলে এক দফার আন্দোলন হবে না। তবে যদি তারা দাবি মানতে অস্বীকৃতি জানায়, তাহলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। তিনি বলেন, বিরোধীদল বসে থাকবে না এবং জনগণের অধিকার রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তাহলে ভবিষ্যতে লং মার্চের ডাক দেওয়া হবে না। কিন্তু যদি তারা এ বিষয়ে জিদ ধরে রাখে, তাহলে তারা আবার ঢাকায় আসার আহ্বান জানাবেন।
লং মার্চের পথসভায় বিশেষ অতিথি হিসেবে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় শাসনে নিয়ে এসেছে। লং মার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করে।
অনলাইন ডেক্স 



















