সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ কর্মী আহত হন।
নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, আব্দুল খালেককে বাঁচাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, লংমার্চ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে এবং আহতদের চিকিৎসা চলছে।
অনলাইন ডেক্স 



















