ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অভিযান: ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ গ্রেফতার, ২০ হাজারের বেশি ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩০০ Time View

ঢাকায় পৃথক অভিযানে কথিত ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম। রবিবার (৫ এপ্রিল ২০২৬) দিনব্যাপী অভিযানে রাজধানীর ডেমরার পূর্ব ডগাইর এলাকার একটি ভবন থেকে হোসনে আরা বেগম (৩৮) নামে এক নারীকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, হোসনে আরা যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় বিতরণ করতেন। তারা হুন্ডির মাধ্যমে মাদকের মূল্য পরিশোধ করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

উদ্ধার স্থান ভিন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই থামবে ইরান যুদ্ধ, বিশ্লেষকদের মত

ঢাকায় অভিযান: ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ গ্রেফতার, ২০ হাজারের বেশি ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার

আপলোড সময় : ১২:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬