ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২২৪ Time View

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ মন্ত্রিসভার সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন। তিনি মনে করেন, সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা দেশের নেতৃত্বকে আরও দক্ষ ও শক্তিশালী করবে এবং উন্নয়ন ত্বরান্বিত করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবি শেয়ার করা ছবিতে দেখা গেছে, তিনি নিজেও মন্ত্রী, উপমন্ত্রী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে হুরসো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলনে অংশ নিচ্ছেন। ইথিওপিয়ায় শীর্ষ বেসামরিক কর্মকর্তাদের এভাবে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন হাউস অব ফেডারেশনের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিতসুম আসফা এবং স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। তবে প্রশিক্ষণ কবে শুরু হয়েছে বা কতদিন চলবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আবি আহমেদ তার পোস্টে উল্লেখ করেছেন, ইথিওপিয়ার সার্বিক সমৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে নেতাদের শারীরিকভাবে সক্ষম, নৈতিকভাবে দৃঢ় এবং মেধাগতভাবে যোগ্য হতে হবে। তিনি মনে করেন, সামরিক প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহি ও নেতৃত্বের শিক্ষা দেয়।

এ প্রশিক্ষণের আয়োজন দেশের বহুমুখী নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে করা হয়েছে। তিগ্রে অঞ্চলের কিছু অংশে লড়াই অব্যাহত থাকার পাশাপাশি আমহারায় সংঘাত এবং ওরোমিয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। একইসঙ্গে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে তীব্র উত্তেজনা চলছে এবং নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন

আপলোড সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬