রাজধানীর শেরে-বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আল শাহরিয়ার শাফিন (২৩)।
শেরে-বাংলা নগর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ মে) বিকাল ৩:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী তিন নম্বর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 























