ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দাবিতে ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের দাবিও জানানো হবে একই কর্মসূচিতে।

জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. আবুল বাশারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। এর আগে, গত শনিবার দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এসব দাবি জানিয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত নোটিশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গত ২৯ অক্টোবর তিন সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযোগের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে প্রশ্ন এবং অনিয়মের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দাবিতে ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬