ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ইমনের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অস্ত্র উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

যশোর থেকে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে কাঞ্চননগরে একটি বসতঘর থেকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, যশোর থেকে বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চার জনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টায় ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় অভিযান চালানো হয়। সেখানে মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই থামবে ইরান যুদ্ধ, বিশ্লেষকদের মত

ডেভিড ইমনের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬