ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা।

শনিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে জয় পায় তারা। এই জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা।

দলের অধিনায়ক টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার শীর্ষে ওঠাকে অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘দশ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠা সত্যিই অসাধারণ। দল হিসেবে আমাদের পারফরমেন্সের উন্নতি ফুটে উঠেছে।’

সিরিজের শেষ টেস্টের আগে র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া শীর্ষে এবং দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে ছিল। শেষ টেস্ট জিতলে বা ড্র হলে অস্ট্রেলিয়া শীর্ষ স্থান ধরে রাখতে পারতো, কিন্তু তারা হেরে যায়। ২০২৪ সালের মে’তে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং ১২৪, অস্ট্রেলিয়ার ১২২। নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড যথাক্রমে ১০৬, ১০৫ ও ১০২ রেটিং নিয়ে পরবর্তী তিন স্থানে রয়েছে। বাংলাদেশ ৭৭ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

দীর্ঘ ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

আপলোড সময় : ০৫:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬