ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ খেলেছেন মার্টিনেজ, প্রকাশ করলেন যন্ত্রণার কথা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সম্প্রতি জানিয়েছেন, তিনি ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ খেলেছেন। সাংবাদিক গাস্তন এদুলের ইউটিউব অনুষ্ঠান ‘লস এদুল’-এ অংশ নিয়ে মার্টিনেজ তার এই অভিজ্ঞতা শেয়ার করেন।

২০২৬ সালের মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপ করার সময় মার্টিনেজের ডান হাতের অনামিকা আঙুলটি ভেঙে যায়। চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন, যা বিশ্বকাপ মিস করার সম্ভাবনা তৈরি করেছিল। তবে তিনি অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেন।

মার্টিনেজ জানান, চোটের কারণে তিনি হাত দিয়ে বল ধরতে পারতেন না এবং টুর্নামেন্টের শুরুর দিকে হালকা ভলিবল দিয়ে অনুশীলন করতে বাধ্য হন। তার সুরক্ষার জন্য অ্যাডিডাস একটি বিশেষ গ্লাভস তৈরি করে দেয়।

তিনি বলেন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন এক হাত দিয়ে ডাইভ দিতে হচ্ছিল। মার্টিনেজ জানান, ‘ভয়াবহ যন্ত্রণায় আমি প্রতিদিন রাতে কাঁদতাম।’

বর্তমানে মার্টিনেজের আঙুলটি আর আগের অবস্থায় ফিরবে না এবং তিনি এখনও ব্যথা নিয়ে খেলছেন। তিনি বলেন, ‘জাতীয় দলের জন্য এমন ঝুঁকি নিতেই হয়।’

গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মেডিক্যাল পরীক্ষায় আঙুলের চোটের কারণে তা ভেস্তে যায়। মার্টিনেজ জানান, ‘এক্স-রে করানোর পর দেখা গেল, আবার ভেঙেছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ খেলেছেন মার্টিনেজ, প্রকাশ করলেন যন্ত্রণার কথা

আপলোড সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬