সিরিয়া মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গঠিত এই জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির আলোচনা চলছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’
আঞ্চলিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি সমর্থন জানান এবং তাদের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা করেন। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরোধিতা করেন তিনি।
গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে থাকা সৌদি আরব সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই হুতিদের বিরুদ্ধে হামলার ঘোষণা দেয়নি।
অনলাইন ডেক্স 


















