ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির ক্ষোভ: বিকৃত ভিডিও নিয়ে টেলিভিশন চ্যানেলের গাফিলতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে ছড়িয়ে পড়া বিকৃত ও আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, পেজটি হ্যাক হওয়ার কথা বলার মাধ্যমে চ্যানেলটি দায়মুক্তি পেতে চাচ্ছে।

গতকাল রাতে পরীমনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা এবং টিভি চ্যানেলের গাফিলতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ভিডিওটি একটি পুরনো ভুয়া ক্লিপ, কিন্তু একটি প্রভাবশালী টিভি চ্যানেলের মাধ্যমে এটি নতুন করে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে।

লাইভে পরীমনি চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “এত বড় গণমাধ্যমের পক্ষে ১১ ঘণ্টা ভিডিওটি পেজে ঝুলিয়ে রাখা এবং কোনো আইনি পদক্ষেপ না নেওয়া অগ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, “এমন হলে তো আমিও দাবি করতে পারি আমার পেজও হ্যাক হয়েছে।”

নেটিজেনদের মধ্যে কিছু মানুষের আচরণ নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “বোধসম্পন্ন মানুষেরা ভুয়া বিষয়টি বুঝে এড়িয়ে গেলেও কিছু নিচু মানসিকতার মানুষ এটিকে আলোচনার মূল বিষয় বানিয়েছে।”

লাইভ সেশনের পর পরীমনি ভিডিওটি তার ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন এবং পরে একটি স্ট্যাটাসে লেখেন, “ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।” উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ সম্পন্ন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

পরীমনির ক্ষোভ: বিকৃত ভিডিও নিয়ে টেলিভিশন চ্যানেলের গাফিলতি

আপলোড সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬