ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদ আকন্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদ আকন্দ। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে তিনি তার ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের কথা জানান।

জিহাদ আকন্দ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি তেঘরিয়া উত্তর মোড় এলাকার মাওলানা ওয়াজেদ আলীর ছেলে।

পোস্টে জিহাদ উল্লেখ করেন, সম্মেলনের মাধ্যমে তিনি ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন থেকে তিনি আর কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে থাকতে চান না।

এ বিষয়ে জিহাদ আকন্দ বলেন, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে থাকতে চান এবং এজন্য রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদ আকন্দ

আপলোড সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬