ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের নির্দেশের খবরকে ‘ভিত্তিহীন’ দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে তার দপ্তর। এ বিষয়ে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পদত্যাগের খবর ‘সম্পূর্ণ অসত্য ও বানোয়াট’।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করছেন এবং সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় অস্ত্র প্রদর্শনের ঘটনায় প্রতিমন্ত্রীর বক্তব্যও উল্লেখ করা হয়। এ ঘটনায় তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে দেওয়া হয়েছে।

এদিকে, সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে পদত্যাগের নির্দেশের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের নির্দেশের খবরকে ‘ভিত্তিহীন’ দাবি

আপলোড সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬