চিত্রনায়িকা পরীমনি গত ১৬ অক্টোবর রাতে ফেসবুক লাইভে এসে একটি বিতর্কিত ভিডিও নিয়ে কথা বলেন। তিনি সমালোচকদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং আইনি পদক্ষেপ না নিয়ে সরাসরি জবাব দেওয়ার ঘোষণা দেন। তবে পরদিন সকালে তিনি ওই লাইভ ভিডিওটি তার ভেরিফায়েড পেজ থেকে মুছে ফেলেন।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি পরীমনির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে ওই টেলিভিশন চ্যানেল দাবি করে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই পরিস্থিতিতে পরীমনি ফেসবুক লাইভে আসেন।
লাইভে তিনি জানান, ভিডিওটি নতুন নয় এবং প্রায় এক থেকে দেড় বছর আগে অনেকেই তাকে হোয়াটসঅ্যাপে এটি পাঠিয়েছিলেন। তিনি বলেন, একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
পরীমনি লাইভে বলেন, যারা তাকে আক্রমণ করছেন তাদের সরাসরি জবাব দিতে তিনি প্রস্তুত। তিনি ভিডিওর বিষয়ে নেটদুনিয়ায় অতিরিক্ত কৌতূহল দেখানো মানুষদেরও সমালোচনা করেন। লাইভের শেষে তিনি সমালোচকদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দেন।
লাইভ ভিডিওটি মুছে ফেলার পর পরীমনি তার ফেসবুক পেজে ‘Oops sorry! ডিলিট করে দিছি’ ক্যাপশন দেন। তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় অনুরাগীরা সেখানে মন্তব্য করতে পারেননি।
অনলাইন ডেক্স 

























