ঢাকাই শোবিজের অভিনেত্রী সাবিলা নূর ও চিত্রগ্রাহক আবদুল মামুনের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ তুলেছেন মামুনের দীর্ঘদিনের প্রেমিকা তিশা। তিনি দাবি করেছেন, সাবিলার কারণে মামুনের সঙ্গে তার সাত বছরের প্রেম ও বিয়ের পরিকল্পনা ভেঙে গেছে।
তিশা জানান, সাবিলা নূরের অভিনীত 'রকস্টার' সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর তাদের বিয়ের কথা ছিল। কিন্তু শুটিং শেষে মামুন জানিয়ে দেন যে তিনি আর বিয়ে করতে চান না। তিশা বলেন, তিনি মামুনের কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর পাননি এবং পরে জানতে পারেন যে মামুনের সাবিলা নূরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।
তিশা অভিযোগ করেন, মামুনের পরিবারও তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তিনি বলেন, 'রকস্টার' সিনেমার শুটিংয়ের সময়েই সাবিলা ও মামুনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।
এদিকে, সাবিলা নূর ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য জীবন নিয়েও গুঞ্জন রয়েছে। ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূর ও শাকিব খানকে নিয়ে আলোচনা চলছে। 'তাণ্ডব' ও 'রকস্টার' সিনেমায় তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন দাবি উঠলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। 'রকস্টার' সিনেমার পরিচালক আজমান রুশো এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
অনলাইন ডেক্স 
























