ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্রবাসীর বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া, জামায়াত নেতার দাবি জমি তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চলাচলে ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়ির প্রবেশমুখ উন্মুক্ত রাখার দাবি জানান। তাদের অভিযোগ, বাঁশের বেড়া দেওয়ার কারণে পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন, বিশেষ করে স্কুলপড়ুয়া সন্তানদের চলাচলে সমস্যা হচ্ছে।

মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন সৌদি আরবে থাকেন এবং তারা অনেক কষ্টে বাড়িটি নির্মাণ করেছেন। তিনি বলেন, গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যা তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মামুনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে আশরাফুল জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির সামনে বেড়া দেওয়ার কারণে সে সাইকেল নিয়ে বের হতে পারছে না এবং স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।

অন্যদিকে, আবদুল হাই শিকদার অভিযোগের বিষয়ে বলেন, ‘জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।’ মতলব উত্তর থানার (ওসি) মানস বড়ুয়া জানান, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে এবং আইনানুগভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

চাঁদপুরে প্রবাসীর বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া, জামায়াত নেতার দাবি জমি তার

আপলোড সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬