ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সদর যুবদলের নেতা নিজাম ও শাহাদাতকে অব্যাহতি দেওয়া হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনয়নের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, জেলা যুবদলের সঙ্গে আলোচনা না করেই ফেনী সদর উপজেলার আহ্বায়ক ও সদস্যসচিব ইউনিয়ন পর্যায়ে একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছিলেন। কেন্দ্র থেকে এ ধরনের তালিকা প্রকাশ না করার নির্দেশনা ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

ফেনী সদর যুবদলের নেতা নিজাম ও শাহাদাতকে অব্যাহতি দেওয়া হয়েছে

আপলোড সময় : ০৪:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬