ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১১৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১১৪ জনে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন এবং একই সময়ে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১১৪

আপলোড সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬