ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে পাঁচ করবর্ষের বিপরীতে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে হাইকোর্টের ‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।
গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ১২ অক্টোবর হাইকোর্ট গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ দুটি রিট আবেদন করেছিল, যা খারিজ করে দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট দুটি খারিজ করে।
অনলাইন ডেক্স 























