ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইইউ: মাইকেল মিলার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রোববার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ এখন আর শুধু সহায়তা গ্রহণকারী দেশ নয়, বরং দুই পক্ষের মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তিনি এফটিএ নিয়ে আলোচনার আগে দুই পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক বিভাজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে অনিশ্চয়তা বাড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ইইউর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চলে দেশের গুরুত্ব বাড়ছে এবং অর্থনীতিতে দ্রুত অগ্রগতি হচ্ছে। এফটিএ সফল করতে দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

মাইকেল মিলার বলেন, দক্ষ জনশক্তি তৈরি, সবুজ অর্থনীতি এবং নির্ভরযোগ্য অবকাঠামো বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা ও ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এই আয়োজনে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক এবং তরুণ নেতারা উপস্থিত রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইইউ: মাইকেল মিলার

আপলোড সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬