ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২২০ Time View

কক্সবাজার থেকে উড়োজাহাজে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি।

ওসি জানান, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসবে এমন খবর পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা বিমানবন্দর থানায় আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানা থেকে তাদের আনতে ইতোমধ্যে শ্রীপুর থানা পুলিশের একটি দলকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬