ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আমির হামজার মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১৩ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। মাহফিলটি সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইউএনওর সঙ্গে সাক্ষাৎকালে ইউএনও জানান, মাহফিলের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পরই অনুমতি দেওয়া সম্ভব হবে। পুলিশ প্রতিবেদন না আসায় প্রশাসন অনুমতি দিতে পারছে না।

ইসমাইল হক বলেন, “আমরা ধরেই নিয়েছি আমাদের মাহফিলের অনুমতি দিবে না প্রশাসন। শেষ পর্যন্ত অতিথিদের ফোন করে ক্ষমা চেয়েছি এবং প্যান্ডেল গুটিয়ে ফেলেছি।” আয়োজকরা গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন।

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। প্রধান আলোচক হিসেবে মুফতি আমির হামজা এমপির নাম ছিল।

এ বিষয়ে ইউএনও ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এ ধরনের সমাবেশের অনুমতি দেওয়া হয় না। রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, বিষয়টি তার জানা নেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

রাজশাহীতে আমির হামজার মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত

আপলোড সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬