ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউল্যাবে গবেষণা ও প্রকাশনা চর্চার সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

গবেষণার মানোন্নয়ন, মূল্যায়ন এবং প্রকাশনা চর্চায় সংস্কারের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা। তারা বলেন, গবেষণার একমাত্র মানদণ্ড হিসেবে প্রকাশনার সংখ্যা বা সাইটেশনকে বিবেচনা না করে গুণগত গবেষণা এবং বাস্তব সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে ‘রেসপনসিবল রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইন দ্য হিউম্যানিটিজ’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ এ আয়োজন করে, যেখানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মোরতুজা। তিনি বলেন, মানবিক বিষয়ে গবেষণা ও প্রকাশনার প্রবণতা বাড়ছে, তবে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকাশনার চাপ মোকাবিলা করতে হচ্ছে। তিনি গবেষণায় অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং আন্তঃবিষয়ক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে স্কোপাস-ইনডেক্সড কোনো জার্নাল নেই। তারা গবেষণার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং গবেষণার ক্ষেত্রে গুণগত মানের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বক্তারা উচ্চ আর্টিকেল প্রসেসিং চার্জ (এপিসি) নিরুৎসাহিত করার আহ্বান জানান। তারা বলেন, গবেষণায় নৈতিকতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গবেষণা নৈতিকতা অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া, গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ইউল্যাবে গবেষণা ও প্রকাশনা চর্চার সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

আপলোড সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬