পূজার আনন্দের মাঝে দুঃসংবাদ এসেছে বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কাজলের পরিবারে। সপ্তমীর সকালে মুম্বাইয়ের জুহুর বাংলোর একাংশ হাতুড়ির আঘাতে ভেঙে ফেলা হয়েছে।
অজয় দেবগণের বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এবং এর আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গ ফুট। সম্প্রতি বাংলোর ভিতরে নির্মাণ ও সংস্কারের কাজ চলছিল। মুম্বাইয়ের বৃহন্মুম্বই পুরসভা জানায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই কাজ করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর, ৩৫৪ ধারায় অজয়কে একটি নোটিশ দেওয়া হয়েছিল, যাতে নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
তবে পৌরসভা সূত্রে জানা যায়, অজয় দেবগণ ওই নির্দেশকে গুরুত্ব দেননি এবং নির্মাণকাজ অব্যাহত রেখেছিলেন। শনিবার পুরকর্মীরা তার বাংলোয় গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলেন।
অনলাইন ডেক্স 
























