ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় কমিটি ‘অপ্রয়োজনীয়’ প্রকল্প বাদ দিতে বলেছে, উন্নয়নকাজের মান নিশ্চিতের সুপারিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘অপ্রয়োজনীয় ও দুর্নীতির উদ্দেশ্যে’ প্রকল্পগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ‘ওয়ারেন্টি’ হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সদস্যরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া অনেক প্রকল্প অপ্রয়োজনীয় ছিল এবং দুর্নীতির উদ্দেশ্যে এসব প্রকল্প নেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের বলেন, বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলো বাদ দিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাস্তবায়নকারী সংস্থাকে তিন বছর মেরামতের দায়িত্ব নিতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেলিম রেজা হাবিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়। এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণা করতে কিছুটা সময় দিতে বলা হয়েছে। তবে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কমিটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালানোর সুপারিশ করেছে এবং এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে জব্দ হলো হীরা, সোনা ও প্লাটিনাম

সংসদীয় কমিটি ‘অপ্রয়োজনীয়’ প্রকল্প বাদ দিতে বলেছে, উন্নয়নকাজের মান নিশ্চিতের সুপারিশ

আপলোড সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬