রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বন্ধের সিদ্ধান্ত নেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমা আশরাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়।
অনলাইন ডেক্স 
























