ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত নয়: সংসদীয় কমিটির সভাপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ‘পুরোপুরি প্রস্তুত নয়’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি বাহিনীকে প্রস্তুতির জন্য সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং আগামী বছরের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেছেন।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে।

সেলিম রেজা হাবিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন অন্যান্য নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। তিনি জানান, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি তৎপরতা প্রয়োজন করে।

বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া, দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনগণের প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটি সড়ক নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের জামানতের সুপারিশ করেছে। ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুললেন ইরানের নিরাপত্তাপ্রধান

স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত নয়: সংসদীয় কমিটির সভাপতি

আপলোড সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬