ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় ৩ দিনের ছুটি ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর দেশের সকল তফসিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে। তবে পূজার ছুটির সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর (শনিবার) সব ব্যাংক খোলা থাকবে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি ছুটির মূল তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবরও ছুটি থাকবে, ফলে ব্যাংকে পূজার ছুটি তিন দিন হবে।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক গ্রাহক ও কর্মকর্তারা টানা ৫ দিনের ছুটি পাবেন।

ছুটির সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বৈদেশিক বাণিজ্য সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক কিছু নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারজিস আলমের দাবি: ৭ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত

ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় ৩ দিনের ছুটি ঘোষণা

আপলোড সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬