ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৯ অক্টোবর উদ্বোধন হবে ওসমানী উদ্যান, দীর্ঘ ১০ বছর পর খুলছে নগরবাসীর জন্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান আগামী ১৯ অক্টোবর উদ্বোধন করা হবে। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর উদ্যানটি নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’সহ আধুনিকায়ন করা উদ্যানটি, যার ব্যয় প্রায় ৫০ কোটি টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ যা দর্শনার্থীদের ঐতিহাসিক স্মৃতি স্মরণ করার সুযোগ দেবে।

আধুনিকায়ন করা উদ্যানটিতে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা থাকবে। এসব আয়োজনের মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উদ্যানের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুললেন ইরানের নিরাপত্তাপ্রধান

আগামী ১৯ অক্টোবর উদ্বোধন হবে ওসমানী উদ্যান, দীর্ঘ ১০ বছর পর খুলছে নগরবাসীর জন্য

আপলোড সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬