প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা নিজেই পড়ালেন আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন। জানাজাটি রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র বেলালের মা সফুরা বেগম (১০০) শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী।
মায়ের মৃত্যুতে বেলাল হোসেনকে রোববার ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি তার মায়ের জানাজা পড়ান। জানাজা ও দাফন শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বেলাল হোসেন ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
অনলাইন ডেক্স 

























