ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে জব্দ হলো হীরা, সোনা ও প্লাটিনাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ মূল্যবান পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি, পোখরাজ ও স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সূত্রে জানা যায়, গত রাতে (১০ অক্টোবর) সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।

যাত্রী এমডি জনি রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভেতরে আচারের বোয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়।

পরবর্তীতে ব্যাগেজ পরীক্ষা করে ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড পাথরসহ ৭২০টি মূল্যবান পাথর ও ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়।

কাস্টমসের তথ্যমতে, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুললেন ইরানের নিরাপত্তাপ্রধান

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে জব্দ হলো হীরা, সোনা ও প্লাটিনাম

আপলোড সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬