ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস)–এর আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাঁচটি ইউনিয়নে এসব প্রকল্পে দৈনিক ৫০০ টাকা মজুরিতে সাময়িক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ২ হাজার ৩৮০ জন অদক্ষ নারী-পুরুষ। প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ১২ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে একযোগে প্রকল্পগুলোর কাজ উদ্বোধন করা হয়। রাজাপালং ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে কাজ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬–২০২৭ অর্থবছরে বিসিআরএস প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচিটির লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, আত্মনির্ভরশীলতা ও কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বৃদ্ধি করা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমদ বলেন, কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ যাতায়াতের রাস্তা নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও কবরস্থান সংস্কার করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

উখিয়ায় ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু

আপলোড সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬