ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অন্যতম অভিনেত্রী নাসিমা খান রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তিনি বাংলা ও উর্দু ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন। নাসিমার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে।

নাসিমা খানের চলচ্চিত্রে আসার পেছনে অভিনেতা আনিসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে সহনায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।

১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’ ও ‘আমার বৌ’।

নাসিমা খান দীর্ঘ সময় চলচ্চিত্রে কাজ করার পর নাটকে বেশি দেখা গেছেন। তার মৃত্যুতে ঢাকার চলচ্চিত্রের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুললেন ইরানের নিরাপত্তাপ্রধান

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আপলোড সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬