ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১৬ Time View

ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা বন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন।

রেলকোচগুলোর মধ্যে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ৩টি এসি চেয়ার কার, ২টি এসি স্লিপার কার এবং ২টি এসি পাওয়ার কার রয়েছে। ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার দুপুরে দর্শনায় পৌঁছায়। বাংলাদেশে কাস্টম ক্লিয়ারেন্সসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে কোচগুলো নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে চলে যাবে পরীক্ষার জন্য।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানিয়েছেন, কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে, যা যাত্রীসেবার উন্নয়নে সহায়ক হবে।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো দর্শনা বন্দরে পৌঁছেছে এবং সৈয়দপুর রেলকারখানায় নেওয়া হবে ট্রায়াল রান করার জন্য। ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক সার্ভিসেস লিমিটেডের চুক্তি অনুযায়ী ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলওয়ে কোচ সরবরাহের প্রথম চালান এটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গেন্ডারিয়ায় লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক হোসেন

ভারত থেকে ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে

আপলোড সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬