সম্প্রতি, একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে উচ্চবর্ণের হিন্দু নারী নিম্নবর্ণের হিন্দু নারীকে মন্দির থেকে বের করে দিচ্ছে বলে দাবি করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাস্তব নয় বরং স্ক্রিপ্টেড বা অভিনীত কনটেন্ট। সোনালি নাগ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৫ অক্টোবর এই ভিডিওটি পোস্ট করা হয়।
সোনালি নাগের পোস্টের ক্যাপশনে উল্লেখ রয়েছে, “পুরো ভিডিওটা দেখতে হলে পিংকি ধীবর অফিশিয়াল youtube চ্যানেলে দেখে নিও বন্ধুরা।” এটি ভিডিওটির স্ক্রিপ্টেড হওয়ার ইঙ্গিত দেয়।
এছাড়া, সোনালি নাগের ফেসবুক অ্যাকাউন্টে আরও বেশ কিছু অভিনীত ভিডিও পাওয়া গেছে, যা ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে।
অতএব, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং, অভিনীত বা স্ক্রিপ্টেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অনলাইন ডেক্স 























