ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোখে কিছু পড়লে অস্বস্তি? সঠিক উপায়ে দূর করুন ময়লা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

শুষ্ক মৌসুমে ধূলি-ধূসরিত বাতাসে চলাফেরা করতে গিয়ে অনেক সময় চোখে ধুলাবালি, পোকা বা ক্ষুদ্র কণা পড়ে যায়। এতে তীব্র অস্বস্তি ও যন্ত্রণা অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, চোখে কিছু আটকে গেলে সচেতনভাবে ঘরোয়া উপায়ে তা সাবধানে দূর করতে হবে।

চোখে সাধারণত যেসব বস্তু ঢুকে পড়ে, সেগুলোর মধ্যে রয়েছে ধুলোবালি, কসমেটিকস, শিল্পকারখানার কণা এবং কন্টাক্ট লেন্স। চোখে এসব বস্তু পড়লে জ্বালাপোড়া, খসখসে অনুভূতি, ঝাপসা দেখা এবং চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

ছোটখাটো বস্তু চোখে পড়লে প্রথমে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত আলোতে দাঁড়িয়ে চোখের পাতা সাবধানে পরীক্ষা করতে হবে। যদি বস্তুটি ছোট হয় এবং ভেতরে গেঁথে না থাকে, তবে পরিষ্কার পানির ঝাপপা দিয়ে ধুয়ে ফেলতে হবে।

যদি চোখে রাসায়নিক বা শক্তিশালী তরল পদার্থ পড়ে, তবে দ্রুত ট্যাপের পানিতে ধুয়ে ফেলতে হবে এবং এরপর হাসপাতালে যেতে হবে। চোখ কচলানো বা টুইজার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

চোখে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সচেতন থাকুন এবং চোখের সঠিক যত্ন নিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবিলা নূরের সংসার ভাঙার পেছনে ডিওপি আবদুল মামুনের নাম

চোখে কিছু পড়লে অস্বস্তি? সঠিক উপায়ে দূর করুন ময়লা

আপলোড সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬