ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক, জামায়াতের নিন্দা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের সময় পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেনকে বিএসএফ ধরে নিয়ে যায়। তিনি এই ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।

তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তরক্ষী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভারতীয় কর্তৃপক্ষের আগ্রাসী মনোভাব পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে, যা কাম্য নয়।

মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে অবিলম্বে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

জামায়াতের এই নেতা বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না বলেও মন্তব্য করেন। তিনি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক, জামায়াতের নিন্দা

আপলোড সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬