দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সময়ে নতুন করে এক হাজার ১৯৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু রয়েছে এবং জনগণকে সচেতন করার জন্য প্রচারণা অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 
























