ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির সেন্ট্রাল পার্ক বন্ধ, তিরঙ্গা মার্চ উপলক্ষে ২৫ হাজার পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবারের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ বা পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গত মঙ্গলবার সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এ গ্রেপ্তারের প্রতিবাদে দলটি তিরঙ্গা মার্চের ডাক দিয়েছে। এছাড়া, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সংগঠনটি।

যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করায় সিজেপি সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে। শুক্রবার সেখানে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পুলিশ জনসাধারণকে নতুন এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। অপরদিকে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের বিষয়টি বিবেচনায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একেবারে শেষ পর্যায়ে মেট্রোর কথা ভাবা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

দিল্লির সেন্ট্রাল পার্ক বন্ধ, তিরঙ্গা মার্চ উপলক্ষে ২৫ হাজার পুলিশ মোতায়েন

আপলোড সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬