রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য প্রতিদিনের ব্যয় এক লাখ টাকার বেশি হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ইদ্রিস আলী। প্রথমে তাকে পাংশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় ইদ্রিসের অবস্থার ঝুঁকি বেড়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইদ্রিস আলীর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
ইতোমধ্যে ইদ্রিস আলীর সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেছেন, তবে তা প্রয়োজনীয় অর্থের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় তার পরিবার সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
যোগাযোগের জন্য বিকাশ (পার্সোনাল): ০১৮২৩২৩৭০২৬। ব্যাংক হিসাবের তথ্য: ব্যাংকের নাম: Agrani Bank PLC, হিসাবধারীর নাম: MD Eakub Ali, হিসাব নম্বর: ০২০০০০৩৫৯২৪৪৮, শাখা: Pangsha Branch, রাউটিং নম্বর: ০১০৮২০৬৭০।
অনলাইন ডেক্স 























