ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর হাসপাতালে ট্রলি না পাওয়ায় শিশুর মৃত্যু, তদন্তের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের দিকে দিশেহারা হয়ে ছুটতে থাকা স্বজনদের মধ্যে চার বছরের শিশু রুহুল আমিনের মৃত্যু নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্বজনরা অক্সিজেনের মাস্ক ও স্যালাইন নিয়ে শিশুটিকে কোলে করে হাসপাতালে ছুটছেন।

স্বজনদের অভিযোগ, মুমূর্ষু শিশুটিকে দ্রুত জরুরি বিভাগে নেওয়ার জন্য ট্রলি চাওয়া হলে হাসপাতালের কর্মচারীরা টাকার দাবি করেন। টাকা দিতে না পারায় ট্রলি মেলেনি, ফলে বাধ্য হয়ে শিশুটিকে কোলে নিয়েই ছুটতে হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম রুহুল আমিন, সে ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুহুল আমিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ট্রলি না পাওয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় উপস্থিত সাধারণ মানুষকে। স্বজনরা দাবি করেছেন, ট্রলি না পাওয়ার বিলম্বের কারণে শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

ফরিদপুর হাসপাতালে ট্রলি না পাওয়ায় শিশুর মৃত্যু, তদন্তের দাবি

আপলোড সময় : ১২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬