ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস বিষ্ফোরণে দগ্ধ চারজনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাড়ির কেয়ারটেকার রনির মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দম্পতি শরীফ ও রোজিনা। কিছুক্ষণ পর মারা যান রোজিনার ভাই রিয়াজও। দগ্ধদের মধ্যে সবশেষ চিকিৎসাধীন ছিলেন রনি, যিনি আজ মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকায় ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়।

গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চারজন মারাত্মক দগ্ধ হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

নারায়ণগঞ্জে গ্যাস বিষ্ফোরণে দগ্ধ চারজনের মৃত্যু

আপলোড সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬