ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১৯ Time View

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সংস্কার কাজ চলমান রয়েছে।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল জানান, সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, আলীকদম হয়ে থানচির তিন্দুতে গেলে পর্যটকদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য থাকে না, ফলে দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহে সমস্যা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে দুই যুবক নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পূজার আনন্দে অজয়-কাজলের বাংলোয় বেআইনি নির্মাণ ভাঙা হলো

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬