ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দৈনিক কালবেলা অল্প সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি জানান, পত্রিকাটি দল-মতের ঊর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে কালবেলার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ সকল কলাকুশলীকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করেন যে, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশের উন্নয়ন ও জনমানুষের কথা বলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলন সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ বলেন, কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট এবং ডিজিটালে অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। তিনি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান। এছাড়াও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পূজার আনন্দে অজয়-কাজলের বাংলোয় বেআইনি নির্মাণ ভাঙা হলো

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে

আপলোড সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬