শোবিজপাড়ায় একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি, অভিনেত্রী সাবিলা নূরের সংসার ভাঙার খবর সামনে এসেছে। জানা গেছে, সাবিলা ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের মধ্যে দাম্পত্য টানাপড়েন চলছে এবং তারা বর্তমানে আলাদা থাকছেন।
২০১৯ সালে ৭ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন সাবিলা ও নেহাল। তবে, তাদের সম্পর্কের অবনতির পেছনে মিডিয়াপাড়ার একজন ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গেছে। ‘রকস্টার’ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের শুরু।
সাবিলার নতুন প্রেমের কারণে শুধু তার জীবনেই নয়, অন্য একজনের সংসারেও প্রভাব পড়েছে। আবদুল মামুনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ার ফলে তিশা নামের এক তরুণীর ৭ বছরের সম্পর্ক ভেঙে গেছে। তিশা জানিয়েছেন, সাবিলা নূরের কারণে তার বিয়ের পরিকল্পনা ভেস্তে গেছে।
তিশা গণমাধ্যমে বলেন, “সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।” তিনি আরও জানান, আবদুল মামুনের সঙ্গে তার বিয়ের তারিখ চূড়ান্ত ছিল, কিন্তু শেষ মুহূর্তে মামুনের সিদ্ধান্ত পরিবর্তন হয়।
সাবিলা নূর এবং নেহাল তাহেরের বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, তবে সাবিলা কিংবা নেহাল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। শুটিং সেটে সাবিলা ও মামুনের সম্পর্ক নিয়ে টিমের সদস্যদের মধ্যে বিরক্তি ছিল এবং প্রযোজক ও পরিচালক সাবিলাকে বাদ দিতে চেয়েছিলেন।
অনলাইন ডেক্স 
























